ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে বন্য শুকরের আক্রমণে নিহত ১

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২৬ এপ্রিল ২০২২   আপডেট: ১৭:২৬, ২৬ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে বন্য শুকরের আক্রমণে নিহত ১

মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানে বন্য শুকরের আক্রমণে চন্দন বাউরী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ফুলবাড়ি চা বাগানের ৩ নম্বর সেকশনে এই ঘটনা ঘটে। চন্দন বাউরী ফুলবাড়ি চা বাগানের নতুন লাইনের শান্ত বাউরীর ছেলে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বাগানে কাজে যান তারা। হঠাৎ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে আসা বন্য শুকরের দল তাদের ওপর আক্রমণ চালায়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় চন্দন বাউরী মারা যান।

বিষয়টি নিশ্চিত করে চা শ্রমিক নেতা ও সাবেক ইউপি সদস্য সীতারাম বীন বলেন, ‘মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল বন বিভাগের লোকজন পরিদর্শন করেছেন।’

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হামিদ/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়