ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছোট ভাইয়ের মৃতদেহ দেখে বড় ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২০ মে ২০২২   আপডেট: ১৮:১১, ২০ মে ২০২২
ছোট ভাইয়ের মৃতদেহ দেখে বড় ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে লাশ দেখতে এসে অসুস্থ হয়ে পড়েন বড় ভাই। কয়েক ঘণ্টার ব্যবধানে তিনিও মারা যান।  

হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জানিপুর পুরাতন বাজার এলাকায়। পরপর দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছোট ভাই সালেক শাহ (৫৫) অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাইয়ের মৃত্যুর খবর শুনে মালিগ্রাম গোরস্থান পাড়ায় বসবাসরত বড় ভাই মালেক শাহ (৬৫) দেখতে আসেন। ছোট ভাইয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। তাকেও একই হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

এ তথ্য জানান খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান। দুই ভাইয়ের জানাযা শুক্রবার বাদ জুম্মা জানিপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

কাঞ্চন/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়