ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ২৬ মে ২০২২  
ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

নোয়াখালী জেলা শহর মাইজদী বাজার এলাকার একটি ডোবা থেকে মো. মারুফ (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে নোয়াখালী পৌরসভার মাইজদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন ভবনের সামনের ডোবা থেকে লাশটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

মারুফ সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের মৃত ছানা উল্যার ছেলে। সে জেলা শহরের বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় পরিবারেরর সঙ্গে থাকতো। 

নিহত শিশুর মা মায়া বেগম জানায়, বুধবার সকালে ১০টাকা নিয়ে বাসা থেকে বের হয় মারুফ। এরপর এলাকায় ছেলে-মেয়েদের সঙ্গে কিছু সময় খেলাধুলা করে। তারপর থেকে সে আর বাসায় ফেরেনি। পরে মারুফের বন্ধুরা জানায় এক যুবক বুধবার বিকেলে মারুফকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খবর নিয়েও আমরা মারুফের কোনো সন্ধান পাইনি। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আমরা তার লাশ উদ্ধারের খবর পাই।’ 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ডোবায় পড়ে থাকা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরও এটি হত্যা নাকি পানিতে পড়ে শিশুটি মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মওলা সুজন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়