কুয়াকাটা সৈকতে ফের দেখা মিলল বিষধর ইয়োলো-বিল্ড সি স্নেক
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের দেখা মিলেছে একটি বিষধর ইয়োলো-বিল্ড স্নেকের। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে স্থানীয়রা এটি মৃত অবস্থায় দেখতে পান। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা সাপটি উদ্ধার করেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, ‘ধারণা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে এটি ভেসে এসেছে। সাপটির দৈর্ঘ্যে ১ ফুটের বেশি। তবে ঠিক কি কারণে এটি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’
ওযার্ল্ড ফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ বিষধর। এ সাপ সচরাচর দেখা যায় না। এটি সংরক্ষণের চেষ্টা চলছে।’
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘সাপটি ডলফিন রক্ষা কমিটির সদস্যদের মাটিপাচা দিতে বলা বলেছে। কারণ এটি অনেক বিষধর।’
উল্লেখ্য, গত ১০ জুন সৈকতে একটি জীবিত ইয়োলো-বিল্ড সি স্নেক ভেসে আসে।
আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির ইয়োলো-বিল্ড সি স্নেক
ইমরান/কেআই
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী