ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রেন দুর্ঘটনা: নিহতরা আরএনজে কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৯ জুলাই ২০২২   আপডেট: ১৮:০১, ২৯ জুলাই ২০২২
ট্রেন দুর্ঘটনা: নিহতরা আরএনজে কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১১ জন হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার আরএনজে কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষক। শুক্রবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

কোচিং সেন্টারের পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমিনুল ইসলাম বলেন, ‘সকালের দিকে আরএনজে কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষকরা বেড়াতে যান। তাদের সবার বাড়ি আমান বাজার যুগির হাট এলাকায়।’

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় নিহতদের বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে। তারা চট্টগ্রামের একটি কোচিং সেন্টার থেকে মাইক্রোবাসযোগে বেড়াতে যান। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের অনেকেই হাটহাজারী কে সি শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের ছাত্র।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে ভিড় করেছেন নিহতদের স্বজনরা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। মাইক্রোবাসের ভেতর থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতাবস্থায় একজন ও অক্ষত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।’

আরও পড়ুন: মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়