ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিস্কুট খেয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৯, ২৯ জুলাই ২০২২  
বিস্কুট খেয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

যশোরের শার্শায় বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরো ছয়জন মাদরাসা ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে মামুনুর রশিদ (১০) নামের এক ছাত্রকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদরাসায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মাদরাসাটির শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম জানান, এক ছাত্রের বাড়ি থেকে আসা বিস্কুট খাই কয়েকজন শিক্ষার্থী। এরপরই তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক মাহিনকে ঘোষণা করেন। অপর এক ছাত্রকে যশোরে ভর্তি করা হয়েছে।

মাদরাসার এক ছাত্রের দুলাভাই রাসেল আহমেদ (যিনি বিস্কুট এনেছিলেন) বলেন, ‘গত বৃহষ্পতিবার বিকেলে উপজেলার নাভারন বাজারের ফুটপথ খেকে ৫০০ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়ে ছিলাম। শুক্রবার বিকেলে জানতে পারি সেই বিস্কুট খেয়ে আমার শালাসহ সাতজন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। তাদের মধ্যে একজন মারা গেছে।’ 

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সিদ্দিকুর রহমান বলেন, ‘বিকেলে কওমী মাদরাসার সাত ছাত্রকে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করা হয়। এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই এখন ভালো আছে।’
 
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। মারা যাওয়া শিশুর লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।

রিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়