ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তাল সৈকত, পর্যটকদের সতর্ক করছে প্রশাসন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৯ আগস্ট ২০২২   আপডেট: ১৩:২৬, ৯ আগস্ট ২০২২
উত্তাল সৈকত, পর্যটকদের সতর্ক করছে প্রশাসন

লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে

বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। লঘুচাপটির প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। এ অবস্থায় পর্যটকদের সতর্ক করছে প্রশাসন।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সাগর উত্তাল থাকায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হচ্ছে। এই মুহুর্তে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। তাদের সচেতনতায় মাইকিং করা হচ্ছে। 

আরো পড়ুন:

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া জানান, উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টিপাত ও দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদরে ১৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৩ এবং টেকনাফে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তারেকুর রহমান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়