ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬  
ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।

আরো পড়ুন:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, হালকা মাত্রার ভূমিকম্প হওয়ায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এর আগে গত ১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া, গত বছর নভেম্বরের শেষদিকে দেশে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। যেগুলোর উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঢাকা। এরমধ্যে গত ২২ নভেম্বর সন্ধ্যায় ১ সেকেন্ডে ব্যবধানে দেশে ২ বার ভূকম্পন অনুভূত হয়। 

এছাড়া, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়। এছাড়া, ২২, ২৩ ও ২৬ নভেম্বর, ২ ডিসেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়