ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২৩ আগস্ট ২০২২   আপডেট: ১৫:১৯, ২৩ আগস্ট ২০২২
চাঁদপুরে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণের রসুলপুর গ্রামে রহিমা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁদপুর নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরীর আদালত। 

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তিনি এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি হলেন মতলব দক্ষিণের রসুলপুর এলাকার জিয়া, কামাল, আবুল বাশার ও মাহমুদা।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু। 

জয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়