ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রী, শাশুড়ি ও দুই মেয়েকে কুপিয়ে নিজের পেট কাটলেন যুবক

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৩১ আগস্ট ২০২২   আপডেট: ১৬:২২, ৩১ আগস্ট ২০২২
স্ত্রী, শাশুড়ি ও দুই মেয়েকে কুপিয়ে নিজের পেট কাটলেন যুবক

নীলফামারীর ডোমারে স্ত্রী, শাশুড়ি ও দুই মেয়েকে কুপিয়ে নিজের পেট কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে জিয়াউল ইসলাম জিয়া (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের হরতকীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ২ জন।

আরো পড়ুন:

নিহতরা হলেন- জিয়াউল ইসলাম জিয়ার স্ত্রী রত্না বেগম (২৫) ও তার মেয়ে ইয়াসমিন (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহতাবস্থায় জিয়াউল ইসলাম জিয়া, তার অপর মেয়ে (১৪) ও শাশুড়ি বিলকিস বেগমকে (৪০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে, জিয়ার অবস্থা আশঙ্কাজনক।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সিথুন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়