ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আয়াকে ধর্ষণের অভিযোগে ক্লিনিকের ম্যানেজার গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২১:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২২
আয়াকে ধর্ষণের অভিযোগে ক্লিনিকের ম্যানেজার গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকের আয়াকে (৩৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় ক্লিনিকের ম্যানেজার আব্দুল আলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আলিম গাড়িদহ ইউনিয়নের কালশিমাটি গ্রামের আব্দুস সামাদের ছেলে।

আরো পড়ুন:

জানা যায়, চাকরির সুবাদে আব্দুল আলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই নারীর। একপর্যায়ে বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা বললে তালবাহানা শুরু করে আব্দুল আলিম। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী নারী বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এনাম/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়