ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব মুক্তি পেলেন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৩ অক্টোবর ২০২২  
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব মুক্তি পেলেন

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

রোববার (২ অক্টোবর) বিকেলে মুক্তি পেয়েছেন বলে জানান কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান।
 
জেলার জানান, মাওলানা জুনায়েদ ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধের সময় ভাঙচুর, মারামারি, অগ্নিসংযোগসহ নাশকতার ২০টি মামলার আসামি ছিলেন।  সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারি থানার তিনটি মামলায় তিনি জামিন লাভ করেন। গত শনিবার ওইসব মামলার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে রোববার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, মোহাম্মদ লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়ার জেলার অষ্টগ্রাম এলাকার মওলানা আবদুল মতিনের ছেলে। তিনি ঢাকার জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। গত বছরের ১৭ এপ্রিল রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে তিনি গ্রেপ্তার হন। এরপর ওই বছর ১১ জুলাই থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়