ইসলামিক ফাইন্যান্সের নতুন ভারপ্রাপ্ত এমডি নিয়োগ
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (অ্যাক্টিং) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন। গত ১ এপ্রিল থেকে তিনি কোম্পানিটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৫ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭০টি। সর্বশেষ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩২.৮৩ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫.৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪১.৮১ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/ইভা
ইরানে ১ লাখ ১৫ হাজার বেসামরিক স্থাপনা বিধ্বস্ত: রেড ক্রিসেন্ট