ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্বৃত্তদের আগুনে অন্তঃসত্ত্বার মৃত্যু, দগ্ধ ২

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১২ অক্টোবর ২০২২   আপডেট: ১৪:৫৭, ১২ অক্টোবর ২০২২
দুর্বৃত্তদের আগুনে অন্তঃসত্ত্বার মৃত্যু, দগ্ধ ২

মারা যাওয়া আনিকা আক্তার

লক্ষ্মীপুরে বসত ভিটায় দুর্বৃত্তের দেওয়া আগুনে মারা গেছেন আনিকা আক্তার (১৭) নামে তিন মাসের এক অন্তঃসত্ত্বা নারী। এসময় দগ্ধ হন ওই পরিবারের আরো দুইজন। তাদের গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বুধবার (১২ অক্টোবর) ভোরের দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর পূর্ব মাগুরী গ্রামে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

তবে কি কারণে এবং কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি কেউ। এসময় ঘরের পাশে বাগান থেকে পেট্রোলের খালি বোতল, জুতা ও একটি শপিং ব্যাগ উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া আনিকা জোড় বাড়ির প্রবাসী আনোয়ারের মেয়ে এবং প্রতিবেশী রতনের স্ত্রী। তিনি গোপালপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী শিক্ষার্থী ছিলেন। 

আহতরা হলেন আনিকার মা জোসনা বেগম ও ছোট ভাই রুপম। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোরের দিকে হঠাৎ আনোয়ারের বসত ঘরে (টিনসেড) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ঘরের ভেতরে আনিকা, তার মা ও ছোট ভাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মুহূর্তের মধ্যেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। আংশিক দগ্ধ অবস্থায় জোসনা বেগম ও তার ছেলে রুপম ঘর থেকে বের হতে পারলেও আনিকা বের হতে পারেননি। পরে স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

খবর পেয়ে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘরের পাশে বাগান থেকে পেট্রোলের খালি বোতল, জুতা ও একটি শপিং ব্যাগ উদ্ধার করে পুলিশ। 

এদিকে এ ঘটনা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে বিচার দাবি করেছেন এলাকাবাসী।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ মুঠোফোনে জানান, ‘বসতঘরের অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন মারা গেছেন। ঘটনার তদন্ত চলছে।’

জাহাঙ্গীর লিটন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়