ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশু সন্তান হত্যা করে মায়ের থানায় আত্মসমর্পণ

জয়পুরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২৭ অক্টোবর ২০২২   আপডেট: ২০:৫৪, ২৭ অক্টোবর ২০২২
শিশু সন্তান হত্যা করে মায়ের থানায় আত্মসমর্পণ

জয়পুরহাট পৌর শহরের বারিধারা মহল্লার চার বছরের কন্যা শিশু কনিনিকা পাল হিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর মা মৌমিতা পাল থানায় আত্মসমর্পণ করেছেন। নিহত শিশু পাঁচবিবি সোনালী ব্যাংকের সিনিয়র ক্যাশ কর্মকর্তা নয়ন পাল ও মৌামিতা পালের একমাত্র মেয়ে। পরিবার নিয়ে গত পাঁচ বছর ধরে নয়ন পাল জয়পুরহাট শহরের বারিধারা মহল্লায় ভাড়া থাকতেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ওই ভাড়া বাসায় শিশুকে হত্যা করা হয়।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনালী ব্যাংক শাখার সিনিয়র ক্যাশ অফিসার নয়ন কুমার পালের গ্রামের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমড়া গোহাইল গ্রামে। গত পাঁচ বছর ধরে তিনি পরিবার নিয়ে জয়পুরহাট শহরে আছেন। শ্বশর বাড়ির সঙ্গে বনিবনা না হওয়ায় বেশকিছু দিন থেকে পারিবারিক কলহে মৌমিতা পাল মানসিক রোগে ভূগছিলেন। সকালে অসুস্থ স্ত্রী ও একমাত্র সন্তানকে বাসায় রেখে নয়ন পাল অফিসে যান। সকাল ৯টার দিকে মৌমিতা তার সন্তান হিয়ার গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মৌমিতা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ এসে খোঁজ নিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হয়।

নয়ন কুমার পাল জানান, পারিবারিক কলহের কারণে তার স্ত্রী মৌমিতা মানসিক বিকারগ্রস্ত। তিনি বেশ কিছু দিন থেকে মানসিক রোগে ভূগছিলেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহে হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা নয়ন কুমার পাল তার স্ত্রী মৌমিতা পালকে আসামি করে মামলা করেছেন।

শামীম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়