কুড়িগ্রামে আখেরি মোনাজাতে শেষ হলে ৩ দিনের ইজতেমা
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দেশ ও জাতির শান্তি ও সম্মৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে কুড়িগ্রামে শেষ হল তিন দিনব্যাপী ইজতেমা।
রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদরাসা প্রাঙ্গণে ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই লাখ মুসল্লি অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব গোলজার হোসেন।
গোলজার হোসেন জানান, আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
এর আগে গত শুক্রবার বৃহত্তর জুমার নামাজে খুৎবা ও নামাজে ইমামতি করেন চরমোনাই পীরের ছোট ভাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
তিন দিনব্যাপী এই ইজতেমায় অন্যদের মধ্যে বয়ানে আরো অংশ নেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী রেজাউল করীম আবরার, রংপুর বিভাগীয় মুজাহিদ কমিটির সদর জয়নুল আবেদীন প্রমুখ।
বাদশাহ সৈকত/ মাসুদ
রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের