ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক মাসের সাজায় ৭ মাস পলাতক থাকার পর ধরা 

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৪ জানুয়ারি ২০২৩  
এক মাসের সাজায় ৭ মাস পলাতক থাকার পর ধরা 

এক মাসের সাজা থেকে বাঁচতে আমিনুল ইসলাম (৩৮) নামের এক আসামি সাত মাস ধরে পলাতক থাকার পর ধরা পড়েছেন পুলিশের হাতে।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে গাইবান্ধা শহর থেকে তাকে গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। 

আসামি আমিনুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার দুলাল গ্রামের মৃত ছকিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আমিনুল ইসলামের প্রথম স্ত্রী তার বিরুদ্ধে পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত গত বছরের মাঝামাঝি সময়ে তাকে এক মাসের কারাদণ্ড দেন। আসামি আদালতে আত্মসমর্পণ না করে এক মাসের সাজা থেকে বাঁচতে গা ঢাকা দেন। 

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

সুদীপ্ত/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়