ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১ মার্চ ২০২৩  
পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার 

ময়মনসিংহের সদর উপজেলায় ধান ক্ষেত থেকে মৌসুমী আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার দাপুনিয়া গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকার ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

মৌসুমী জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী। সুজন নারায়ণগঞ্জে পুলিশ সদস্য হিসাবে কর্মরত আছেন। মৌসুমীর বাবার বাড়িও একই গ্রামে। 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, মৌসুমী আক্তারের সঙ্গে তার স্বামী সুজনের পারিবারিক বিরোধ চলছে। এ কারণে মৌসুমী তার বাবার বাড়িতে থাকতেন। গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে মৌসুমী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখোঁজি করেও তার কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা। আজ সকালে দাপুনিয়া গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকার একটি ধান ক্ষেতে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে মৌসুমীর স্বজনরাও ঘটনাস্থলে পৌঁছান এবং নিহতের পরিচয় শনাক্ত করেন।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৌসুমীকে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মিলন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়