হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
জামিল হোসেন জানান, আজ (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে ভারতের সঙ্গে হিলি স্থলবন্দর দিয়ে সব প্রকার আমদানি-রপ্তানিসহ বন্দরে কার্যক্রম শুরু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। ওই ট্রাকগুলোতে আসা পণ্য আনলোড করে দেশি ট্রাক লোড করা হচ্ছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, ঈদে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
মোসলেম/ মাসুদ
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী