ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৮ মে ২০২৩   আপডেট: ১৩:১৮, ২৮ মে ২০২৩
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরেমো. আজাদ (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

রোববার (২৮ মে) ভোরে পাহাড়তলীর নতুন বাজার বিশ্বরোডের মুখে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত যুবকের সাথে শনিবার রাতে স্থানীয় দুই যুবকের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে রোববার ভোররাতের দিকে আজাদ বাসা থেকে বের হলে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত আজাদের উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

ছুরিকাহত আজাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হত্যকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে। 

 

/রেজাউল/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়