ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১১ জুন ২০২৩  
কুমিল্লায় কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২

কুমিল্লায় কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেককেই আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (১০ জুন) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী। 

নিহতরা হলেন- একই উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের তারা লালবাগ গ্রামের আলী আহম্মেদের ছেলে মোর্শেদ ও মৃত শাহ আলমের ছেলে শাকিব (১৮)।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবল খেলতে একটি পিকআপে করে ২০ জন সদর দক্ষিণ উপজেলায় যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম সড়কে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এসময় পিকআপটি নিচে চাপা পড়েন অনেকে। পরে খবর পেয়ে  ফায়ার সার্ভিস ও পুলিশ আহত এবং নিহতদের উদ্বারে কাজ শুরু করে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান দুর্ঘটনায় আহত যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে জানাবো আমরা। 

রুবেল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়