ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে ওসির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১৪ জুন ২০২৩  
সিলেটে ওসির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কয়েকজন কাউন্সিলর প্রার্থীর কাছে। এ বিষয়ে বুধবার (১৪ জুন) দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সতর্ক বার্তা দেন ওসি মঈন উদ্দিন। এর আগে মঙ্গলবার (১৩ জুন) এই চাঁদা দাবি করা হয়।

বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন বলেন, ‘বিমানবন্দর থানার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে আমার নাম ব্যবহার করে সিসিক নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলর প্রার্থীদের কাছে টাকা দাবি করা হচ্ছে।’ 

আরো পড়ুন:

সরকারি মোবাইল নম্বর থেকে কেউ কল করে টাকা চাইলে প্রতারিত না হওয়ার অনুরোধ জানান তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়