সাড়ে ৯ কেজি স্বর্ণসহ দুই পুরুষ ও দুই নারী বাসযাত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকায় বাসে তল্লাশি চালিয়ে চালিয়ে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সকাল ১০টার দিকে কর্ণফুলী থানার নতুন ব্রিজের আগে মইজ্জার টেক এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ স্বর্ণ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে মইজ্জার টেক এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি চৌকস টিম। এই সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুই পুরুষ ও দুই নারী যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৯ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত এই ৪ যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রেজাউল/টিপু