ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে ত্রাণ বিতরণ উদ্বোধন করলেন মাশরাফী

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১৮ জুন ২০২৩  
নড়াইলে ত্রাণ বিতরণ উদ্বোধন করলেন মাশরাফী

নড়াইল জেলা পরিষদ কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা। 

রোববার (১৮জুন) সকালে তিনি জেলা পরিষদ চত্বরে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, কোভিড-১৯ পরবর্তী বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার  হিসেবে জেলার ১ হাজার ৯ শত ১৯ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

শরিফুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়