ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিষেধাজ্ঞা না মেনে পদ্মা সেতুতে অটোরিকশা, নদীতে ঝাঁপ দিলেন চালক

মাদারীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১৯ জুন ২০২৩   আপডেট: ১৩:২৬, ১৯ জুন ২০২৩
নিষেধাজ্ঞা না মেনে পদ্মা সেতুতে অটোরিকশা, নদীতে ঝাঁপ দিলেন চালক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দিয়েছেন এক অটোরিকশাচালক।

রোববার(১৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

পদ্মা সেতুর দক্ষিণ থানা সূত্র জানায়, রাত দেড়টার দিকে মাওয়া প্রান্তের এক্সিট (সেতুর দক্ষিণ পাড় থেকে ঢাকাগামী গাড়ির লেন) লেন দিয়ে চালক অটোরিকশা নিয়ে দ্রুত গতিতে সেতুতে উঠতে থাকেন। এ অবস্থায় পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তার দায়িত্বে টহলরত গাড়ি নিয়ে থামাতে ছুটে আসে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের গাড়িটি। অটোরিকশা চালক দ্রুত সেতুর ২১ নম্বর পিলারের কাছে যান এবং গাড়ি থামিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেন। 

খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। তবে এখন পর্যন্ত চালক নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্টরা ধারণা করছেন, 'ধরা পড়ার ভয়ে' অটোরিকশা রেখেই নদীতে ঝাঁপ দিয়েছেন চালক।

পদ্মা সেতুর দক্ষিণ থানার উপ-পরিদর্শক ফিরোজ আল মামুন বলেন, আকস্মিক ঘটনাটি ঘটেছে। অটোরিকশা চালককে উদ্ধারে নৌপুলিশ কাজ করছে। গভীর রাতে এমন কাণ্ড কেন ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি।

চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রুহুল আমিন জানান, নদীতে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখনও ওই চালকের খোঁজ মেলেনি।

বেলাল রিজভী/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়