ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মায় ৪৮ গরুবোঝাই ট্রলারডুবি

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২৪ জুন ২০২৩   আপডেট: ১৩:২২, ২৪ জুন ২০২৩
পদ্মায় ৪৮ গরুবোঝাই ট্রলারডুবি

ফাইল ফটো

মানিকগঞ্জে হরিরামপুরে পদ্মা নদীতে ৪৮টি গরুবোঝাই ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৮টি গরু উদ্ধার করা হয়েছে। বাকি গরু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। 

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে পদ্মা নদীর কাঞ্চনপুর ইউনিয়নের সূর্য্যকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমান আদিত্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারটি সিরাজগঞ্জের চৌহালী থেকে গরুবোঝাই করে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলো। সূর্য্যকান্দি এলাকায় পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম তদারকি করছে। 

চন্দন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়