ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৬ জুন ২০২৩   আপডেট: ১২:১৪, ২৬ জুন ২০২৩
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, রোহিঙ্গা যুবক আটক

বান্দরবানে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কাইচতলি এলাকায় ১৬ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মো. শফিক (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। 

আটক মো. শফিক কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

আরো পড়ুন:

রোববার (২৫ জুন) রাত ৯ টার দিকে ওই রোহিঙ্গা যুবককে বান্দরবান সদর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, শফিক ওই এলাকার বাসিন্দা করিমের মায়ের আত্মীয় হওয়ার সুবাদে গত ৫-৬ মাস আগে এলাকায় এসে আশ্রয় নেয় এবং সে শ্রমিকের কাজ করতো। এরই মধ্যে কিশোরীটিকে প্রেমের প্রস্তাব দিলে সেও সম্মতি জানায়। পরে রোহিঙ্গা ক্যাম্পে মো.শফিকের স্ত্রী সন্তান থাকার খবর পেয়ে কিশোরীটি সম্পর্ক ছিন্ন করতে চাইলে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।  এ ঘটনার প্রথম দিকে কিশোরী কাউকে না জানালেও তিন মাস অন্তঃসত্ত্বা হওয়ার পর পারিবারিক চাপে পড়ে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগীর মা বিষয়টি প্রতিবেশীদের জানালে এলাকাবাসীরা শফিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বান্দরবান সদর থানা উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিভাবকেরাও থানায় আছেন। তাদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাইমং মারমা/টিপু

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়