ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ, যান চলাচলে ধীরগতি 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২৭ জুন ২০২৩   আপডেট: ১১:২৮, ২৭ জুন ২০২৩
গাজীপুরে মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ, যান চলাচলে ধীরগতি 

গাজীপুরস্থ ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার সকালে যান চলাচল স্বাভাবিক থাকলেও বেলা যত বাড়ছে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন শিল্পকারখানা ছুটি হওয়ায় মহাসড়কে যাত্রীর চাপও ক্রমশ বাড়ছে। বিকেলে এই চাপ আরো বাড়ার আশঙ্কা রয়েছে। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত থেমে থেমে চলছে গাড়ি। তবে চন্দ্রা ত্রিমোড়ে অতিরিক্ত চাপ থাকায় যানবাহনের দীর্ঘ সাড়ি দেখা গেছ। চন্দ্রা পাড় হওয়ার পর কালিয়াকৈরে বাইপাস পর্যন্ত মহাসড়কে যানজট নেই। 

অপরদিকে আশুলিয়া-চন্দ্রা সড়কে যানজট দেখা যায়নি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সালনা পর্যন্ত যানবাহনে ধীরগতি রয়েছে। কিছু জায়গায় যানবহন স্থির হয়ে থাকতে দেখা গেছে।

মহাসড়কে যাত্রীদের অতিরিক্ত চাপে যানবাহনের কিছুটা স্বল্পতা রয়েছে। এ জন্য যাত্রীরা ছোট ট্রাক, পশুবাহী ফিরতি ট্রাক, মোটরসাইকেলে বাড়ি যাচ্ছেন। ভাড়া স্বাভাবিক সময়ের থেকে অনেক বেশি হলেও যাত্রীদের তেমন কোনো অভিযোগ নেই। 

উত্তরবঙ্গগামী যাত্রী আব্দুল করিম বলেন, সকালে বৃষ্টি হওয়ায় বাসা থেকে বের হতে দেরি হয়েছে। ১০টার দিক বের হয়ে চন্দ্রা এসেছি, এখন এখানে বৃষ্টি হচ্ছে। আবার যানজটও রয়েছে। 

নাওজোর হাইওয়ে পুলিশের ওসি আতিকুল ইসলাম বলেন, সকাল থেকে যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে। বৃষ্টি থাকার কারণে কিছুটা জটলা তৈরি হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। তারা ঘুরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছেন। 

রেজাউল// 

সর্বশেষ

পাঠকপ্রিয়