ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে নারীকে কুপিয়ে হত্যা 

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২০ জুলাই ২০২৩   আপডেট: ১২:৫০, ২০ জুলাই ২০২৩
ময়মনসিংহে নারীকে কুপিয়ে হত্যা 

ময়মনসিংহ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে নুরুন্নাহার (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ভাতিজির বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে ভাতিজি মারুফা আক্তার পলাতক রয়েছে।

বুধবার (১৯ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নুরুন্নাহার ওই এলাকার আ. কাদির ব্যাপারীর স্ত্রী। পলাতক মারুফা আক্তার একই বাড়ির মানিক ড্রাইভারের স্ত্রী। তারা সম্পর্কে ফুফু-ভাতিজি।

ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ফারুক হোসেন জানান, ঘটনার দিন রাত ৯ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে নুরুন্নাহারের সাথে ঝগড়া হয় মারুফা আক্তারের। ঝগড়ার এক পর্যায়ে মারুফা দা দিয়ে কুপিয়ে নুরুন্নাহারকে গুরুতর আহত করে। পরে তাদের পরিবারের লোকজন নুরুন্নাহারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. ফারুক হোসেন আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মিলন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়