ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যশোরের আতঙ্ক ভাইপো রাকিবসহ দণ্ডপ্রাপ্ত ৫ সন্ত্রাসী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২৩ আগস্ট ২০২৩  
যশোরের আতঙ্ক ভাইপো রাকিবসহ দণ্ডপ্রাপ্ত ৫ সন্ত্রাসী গ্রেপ্তার 

যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্রধারী পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেছ র‌্যাবের সদস্যরা। 

আরো পড়ুন:

মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত মধ্যরাতে যশোর, গাজীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ানশ্যুটারগান, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। বুধবার (২৩ আগস্ট) দুপুরে র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

গ্রেপ্তার আসামিরা হলেন- যশোর শহরের বেজপাড়া এলাকার আলোচিত ২৫টি মামলার আসামি রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) ও একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)।

অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বুধবার (২৩ আগস্ট) রাতে র‌্যাবের সদস্যরা একযোগে পাঁচটি অভিযান পরিচালনা করে। এ সকল অভিযানে যশোরের আতঙ্কের নাম আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্রধারী পাঁচ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, এ সকল আসামিদের মধ্যে অন্যতম আসামি ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আতঙ্ক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এবং আসামি জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। এবং অন্যান্য দুই আসামি সাগর হোসেন ও আব্দুল কাদের তাদের কাছে বিভিন্ন অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতো। তাদের বিরুদ্ধেও একাধিক হত্যাচেষ্টা, ও বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। 

উদ্ধারকৃত আলামত ও আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
 

রিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়