ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপহরণের তিনদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৯

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১১:৩৬, ২৩ অক্টোবর ২০২৩
অপহরণের তিনদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৯

বরগুনার পাথরঘাটায় হাসিবুল ইসলাম নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা করা হয়েছিল। ৩ দিন পর ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া এলাকার বিষখালী নদীর বেরিবাঁধের পাশ থেকে হাসিবুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়। পরদিন (শনিবার) বিকেলে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। 

এঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আবদুল্লাহ আল নোমান ওরফে তানভীর ওরফে শিশু ফকিরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

হাসিবুল ইসলাম পাথরঘাটার সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার জানান, নোমান, তার বাবা মহিউদ্দিন, শ্বশুর ইউনুস, স্ত্রী তাহিরা, শাশুড়ি রাহিমা, সম্বন্ধী আব্দুর রহমান, অটোরিকশাচালক আব্দুর রহমান, স্থানীয় জসিমসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নোমানের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ইমরান হোসেন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়