ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৪ নভেম্বর ২০২৩   আপডেট: ২১:৩১, ৪ নভেম্বর ২০২৩
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন রফিকুল ইসলাম

রফিকুল ইসলাম মাদানী

গাজীপুর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। 

জেল সুপার আমিরুল ইসলাম বলেন, আজ রাত ৮টার দিকে রফিকুল ইসলাম মাদানী কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

আরো পড়ুন:

রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনার বাড়ি থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ হয়। মামলার এজাহারে রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়