ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১৮ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:১৪, ১৮ নভেম্বর ২০২৩
বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কেটে যাওয়ায় বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ৭টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম-পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

তি‌নি আরও বলেন, পূর্বের মতো সকাল থেকে বিকেল পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল করবে। রাতে দূরপাল্লা রুটের সব ধরনের নৌযান ছেড়ে যাবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মিধিলির কারণে শুক্রবার বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ। শনিবার সেটা প্রত্যাহার করা হলো।

স্বপন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়