ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে ভোটকেন্দ্রের পাহারায় থাকা গ্রাম পুলিশ সদস্যর লাশ উদ্ধার

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:২৯, ৬ জানুয়ারি ২০২৪
রাজবাড়ীতে ভোটকেন্দ্রের পাহারায় থাকা গ্রাম পুলিশ সদস্যর লাশ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দির চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাহারায় দায়িত্বে থাকা রঞ্জিত কুমার দে (৪০) নামে এক গ্রাম পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। 

শনিবার (৬ জানুয়ারি) সকালে ওই ভোটকেন্দ্রের পাশে এক বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

নিহত রঞ্জিত কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের শ্রিবেন্দ্রনাথ দের ছেলে।

জানা যায়, গ্রাম পুলিশ রঞ্জিত কুমার চর আরকান্দি প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আসেন। এ বিদ্যালয়ের নাইটগার্ড মো. ইউসুফ হোসেন তার সঙ্গে ছিলো। রাত অনুমান সাড়ে ৩ টার দিকে রঞ্জিত প্রকৃতির ডাকে সারা দিতে স্কুলের পিছনের বাগানে যান। প্রায় আধাঘণ্টা পার হয়ে যায় রঞ্জিত ফিরে না আসায় নাইটগার্ড রঞ্জিতকে ডাকাডাকি করতে থাকে। রঞ্জিত সাড়া না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার স্কুলের ম্যাডাম ও স্থানীয় কিরম মেম্বারকে ফোনে জানায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ৫ টার দিকে বিদ্যালয়ের টয়লেটের পাশের বাগানে রঞ্জিতের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কেউ রাতে তার গলার মাফলার দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। আমরা এটা নিয়ে কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

রবিউল আউয়াল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়