ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ১৫ মার্চ ২০২৬  
বগুড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফাইল ফটো

বগুড়ার শাজাহানপুরে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নাজমুল হাসান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মাঝিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজমুল হাসান উপজেলার মাদলা ইউনিয়নের শুড়িমারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সকালে মাঝিরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে সাটারিংয়ের কাজ করছিলেন নাজমুল। তার সঙ্গে সনি নামে আরেক শ্রমিকও ছিলেন। কাজের একপর্যায়ে নাজমুল ভারসাম্য হারিয়ে নিচে পড়ে আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়