ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৫ মার্চ ২০২৬  
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ শেখ (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আব্দুল্লাহ শেখের। তিনি উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে।

আরো পড়ুন:

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী বলেন, “তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হন। আহত হন বাঁধন মোল্লা ও আব্দুল্লাহ শেখ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়