ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ৩০ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিয়েছেন বিএনপি নেতা 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১৪ মার্চ ২০২৬  
ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিয়েছেন বিএনপি নেতা 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেছেন, “আয়া ও পরিছন্নতা কর্মী পদে ৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেন৷ পরীক্ষা শেষে আমরা ইউএনও স্যারের রুমে বসে ছিলাম। সেখান থেকে আমাদের সব কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে৷ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় গেছি।” 

এ বিষয়ে জানতে চাইলে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেছেন, “আমরা কোনো কাগজ নিয়ে আসিনি৷ প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের আর নিয়োগ দেওয়া হচ্ছিল আওয়ামী লীগের লোকদের৷ আমাদের ছেলেরা এসব বলতে গেলে ইউএনও খারাপ আচরণ করেন। ইউএনও জামায়াতের লোক৷”

হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেছেন, “যথাযথ নিয়ম মেনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে নিরীক্ষকরা ভাইভা নেওয়া শুরু করেন। তারা আমার রুমে অবস্থানকালে উপজেলা বিএনপির সভাপতি ও তার সহযোগীরা আসেন৷ মব সৃষ্টি করে নিরীক্ষকদের কাছ থেকে সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান তারা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন৷”

ঢাকা/হিমেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়