ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাবনায় গৃহবধূ হত্যা: স্বামী রাকিবুলের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১৫ মার্চ ২০২৬  
পাবনায় গৃহবধূ হত্যা: স্বামী রাকিবুলের যাবজ্জীবন

পাবনায় চাঞ্চল্যকর তরুণী গৃহবধু কানিজ ফাতেমা হত্যা মামলার রায়ে স্বামী রাকিবুল ইসলাম (২২) কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে পাবনার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাকিবুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর তাকে জেলহাজতে পাঠানো হয়।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে পাবনার বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে কানিজ ফাতেমার সঙ্গে সাঁথিয়া উপজেলার ফেচুয়ান গ্রামের চাঁদু শেখের ছেলে রাকিবুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না এবং এ জন্য প্রায়ই রাকিবুল তার স্ত্রী কানিজ ফাতেমাকে মারধর করতেন।

এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৪ মে রাতে রাকিবুল তার স্ত্রী কানিজ ফাতেমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সাঁথিয়া উপজেলার সোনাতলা এলাকার ইছামতি নদীতে ফেলে দেয়। পর দিন পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাদের বাদী হয়ে ১৫ মে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আসামিপক্ষে আইনজীবী ছিলেন মোকিবুল আলম লাবলু এবং বাদীপক্ষে ছিলেন পিপি রাজিউল্লাহ রঞ্জু।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়