ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৫ মার্চ ২০২৬  
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন 

কুমিল্লা সেনানিবাসে সেনা প্রধান নবনির্মিত আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সংক্ষিপ্ত সফরে কুমিল্লা সেনানিবাসে এসে নবনির্মিত আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন এবং ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

রবিবার (১৫ মার্চ) দুপুরে তিনি উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। 

আরো পড়ুন:

সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন, আর্মি মেডিকেল কলেজ এবং নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গত ২০১৫ সালের  ১১ জানুয়ারি  কুমিল্লা সেনানিবাসের ৫ একর জমির উপর আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার একাডেমিক কার্যক্রম শুরু হয়।

আজ উদ্বোধনের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের কাছে ৭ দশমিক ০৭ একর জমির উপর নিজস্ব অর্থায়নে কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো। এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন এবং প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচ থেকে ২৮৩ জন শিক্ষার্থী সাফল্যের সঙ্গে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত রয়েছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসক-কর্মকর্তা, স্থানীয় কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়