ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল শুরু 

শরীয়তপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২৩ জানুয়ারি ২০২৪  
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল শুরু 

ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার রাত ১২টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কুয়াশার মধ্যে নৌ দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি চলাচল করছে। 

আকাশ/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়