ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:১৩, ২ ফেব্রুয়ারি ২০২৪
স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

নীলফামারীতে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আশিকুল মোল্লা বাবু নামের এক ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা করেছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তার বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সিথুন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়