ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভালোবাসা দিবসে, ‘প্রেমকে না বলুন’ প্ল্যাকার্ডে স্লোগান

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ভালোবাসা দিবসে, ‘প্রেমকে না বলুন’ প্ল্যাকার্ডে স্লোগান

বিশ্ব ভালোবাসা দিবসে টাঙ্গাইলে চিরকুমার সংঘের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে করটিয়া সাদ’ত কলেজের চিরকুমার সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস চত্বর থেকে বের হয়ে আশপাশের সড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে শেষ হয়। এ সময় প্রেমকে না বলুন; মিঙ্গেলে সুখ নাই, সিঙ্গেলেই পরম সুখ; আমরা সবাই এক জোট, চিরকুমারের জয় হোক; দুষ্ট নারী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক; এমন বেশ কিছু প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন করটিয়া সা’দত কলেজের চিরকুমার সংঘের সভাপতি তোফায়েল আহমেদ তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তদন্ত বিষয়ক সম্পাদক আসিফ, সদস্য রাজন, শাহীন, রিপন, আল-আমিন, রাজীব, আমিনুর প্রমুখ।

বক্তারা বলেন, মেয়েরা ছলনাময়ী। তারা একত্রে একাধিক ছেলের সঙ্গে প্রেম করে প্রতারণা করে। আমরা যেন দুষ্ট নারী থেকে দূরে থাকতে পারি। তারা প্রত্যেকটা পদক্ষেপে ছেলেদের পথভ্রষ্ট করে। তারা ছেলেদের ক্যারিয়ার নষ্ট করে।

‘বর্তমানে প্রেমের নামে প্রহসন হচ্ছে। নারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছেলেদের ফাঁদে ফেলতে থাকে। আমরা প্রেমের বিপক্ষে না, আমরা প্রেমের পক্ষে। কিন্তু প্রেম হবে সাবলীল, সুন্দর ও পবিত্র। তবে এখন প্রেমের নামে প্রহসন ও নষ্টামি হচ্ছে। আমরা এসব চাই না।’

তারা আরও বলেন, একজন নারী শুধু একজন ছেলের সঙ্গে প্রেম করবে। এই ছলনাময়ী নারীদের থেকে যুব সমাজ যাতে কিছুটা হলেও দূরে থাকতে পারে সেজন্য ভালোবাসা দিবসে এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কাওছার/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়