ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাঙামাটির হিলমুন বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪  
রাঙামাটির হিলমুন বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার হিলমুন সুইটস বেকারিকে রোববার (১৮ ফেব্রুয়ারি) তিন লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রাঙামাটি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদ সোহেল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি সামগ্রী তৈরি করায় জরিমানা করা হয়। পরে খাবারগুলো ধ্বংস করা হয়।

আরো পড়ুন:

অভিযানে জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রট আসিফ বিন ইকরাম। এ সময় রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোনতাসির মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকর আলী উপস্থিত ছিলেন।

বিজয়/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়