ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে ১৪ লাখ টাকার মোবাইল ও নগদ ৬ লাখ টাকা চুরি

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৩১ মার্চ ২০২৪  
নরসিংদীতে ১৪ লাখ টাকার মোবাইল ও নগদ ৬ লাখ টাকা চুরি

নরসিংদীর রায়পুরায় এক মোবাইল ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ১৪ লাখ টাকার মোবাইল ও নগদ ৬ লাখ টাকা চুরি যাওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (৩১ মার্চ) রাতে উপজেলার হাসনাবাদ বাজারের মোবাইল ব্যবসায়ী সাকিল আহমেদ (৩২) রায়পুরা থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সাকিল হাসনাবাদ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

আরো পড়ুন:

সাকিল আহমেদ বলেন, আমি হাসনাবাদ বাজারে ১৬ বছর যাবৎ মোবাইলের ব্যবসা করে আসছি । ‘এস ওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল’ ও ‘এস ওয়ান টেকনোলজি অ্যান্ড সাভিসিং পয়েন্ট’ নামে আমার দু’টি দোকান। একটাতে আমি আরেকটা আমার ভাই সজিবুল ইসলাম দেখাশোনা করে। শনিবার রাত ১০টার দিকে আমি ও আমার ভাই প্রতিদিনের মত ব্যবসায়িক কাজ শেষে বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পরি। পরের দিন সকালে দোকান খুলতে গিয়ে দেখি উভয় দোকানের শার্টারে আমাদের লাগানো তালা নেই, নতুন তালা লাগানো। তখন আমিরগঞ্জ পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশের সহায়তায় দোকানের ভিতর ঢুকে দেখি দোকানের মালামাল এলোমেলো এবং আমার দুই দোকানের বিভিন্ন ব্যান্ডের ১৩৫টি মোবাইল যার বাজার মূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা এবং নগদ ৬ লাখ ২১ হাজার টাকা চুরি হয়েছে। দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অজ্ঞাত ১৪/১৫ জন চোর ভোর সাড়ে ৫টার দিকে তালা ভেঙে দোকানে ঢুকে মোবাইল ও টাকা নিয়ে পুনরায় নতুন তালা লাগিয়ে পালিয়ে যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ বলেন, মোবাইল চুরির বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির উপর তদন্ত চলমান। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও মালামাল উদ্ধারের প্রচেষ্টা জারি আছে।

হৃদয়/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়