ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১২ মার্চ ২০২৬  
খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪, অস্ত্র উদ্ধার

গ্রেপ্তার চার আসামি (মাঝে)।

খুলনা নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১১ মার্চ) মধ্যরাতে লবণচরা থানাধীন শিপইয়ার্ড জিএম চৌধুরী রোডস্থ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- শিপইয়ার্ড এলাকার আফজাল শিকদারের ছেলে মো. ইব্রাহীম শিকদার (৩০), মো. নাঈম খান (২৮), মুসলমানপাড়া বাঁশতলা মোড়ের মো. রাশেদ খন্দকার (৩০) এবং বসুপাড়া এলাকার মো. আরমান শেখ ওরফে আরমান খলিফা (২০)। তাদের মধ্যে ইব্রাহীম শিকদারের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তুহিনুজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি পিস্তলের কার্তুজ, একটি চাপাতি, একটি ফোল্ডিং করা ধারালো চাকু এবং ৮৪ পিস ইয়াবা জব্দ হয়। তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়