ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় পণ্যসহ এসএ পরিবহনের গাড়ি আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় পণ্যসহ এসএ পরিবহনের একটি গাড়ি আটক করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাতে উপজেলা প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক বলেন, বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে এসএ পরিবহনের গাড়িসহ চালক ও তার সহকারীকে আটক করে।
‘এ সময় গাড়িতে থাকা অবৈধভাবে ভারত থেকে আনা কাতান ও বিভিন্ন রংয়ের শাড়ি, অলিভ অয়েল তেল, চকলেট, ভারতীয় ফুসকা, ভারতীয় ক্যানলা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের দাম প্রায় ৩৯ লাখ ৩৬ হাজার ৭৬০ টাকা। এ ঘটনায় বিজয়নগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।’ - যোগ করেন তিনি।
মাইনুদ্দীন/কেআই
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার