ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে সংঘর্ষের ঘটনায় আহত কিশোরের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ৪ সেপ্টেম্বর ২০২৪  
কক্সবাজারে সংঘর্ষের ঘটনায় আহত কিশোরের মৃত্যু 

গত সোমবার ফুটবল খেলাকে কেন্দ্র করে কক্সবাজারের সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়

কক্সবাজার শহরের সমিতিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত সুকান্ত (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল। 

নিহত সুকান্ত সমিতিপাড়া এলাকার বাসিন্দা সুকুমারের ছেলে। তিনি সেলুনে কাজ করতেন। 

আরো পড়ুন:

কাউন্সিলর আকতার কামাল বলেন, গত সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার লোকজনের মধ্যে দফায়-দফায় হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘচে। এসময় অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে সুকান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কাউন্সিলর আকতার কামালের স্ত্রী কামরুন্নেছা বলেন, ‘সংঘর্ষের সময় ছেলেটা আহত হয়ে বাঁচার জন্য আকুতি করছিল। আমাকে মা সম্বোধন করে হাসপাতালে নেওয়ার জন্য আর্তনাদ করে কাঁদছিল। আমি তাকে টমটমে (ইজিবাইক) করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পথ অবরোধ করে আমাকেও মারধর করে। সুকান্ত আজ সন্ধ্যায় হাসপাতালে  মারা গেছেন।’ 

কক্সবাজার সদর হাসপাতলের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আশিকুর রহমানকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামানকে মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়