ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের ২৩ দিন পর পুকুরে ভেসে উঠল স্কুলছাত্রের মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
নিখোঁজের ২৩ দিন পর পুকুরে ভেসে উঠল স্কুলছাত্রের মরদেহ

মুন্সীগঞ্জে নিখোঁজের ২৩ দিন পর রোমান নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে, মরদেহটি আসলেই রোমানের কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের একটি পুকুরে মরদেহটি ভেসে উঠে।

পুলিশ জানায়, সকালে একজনের বস্তাবন্দী মরদেহ ভেসে উঠলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় পড়নে থাকা পোশাক দেখে মরদেহটি রোমানের বলে নিশ্চিত করে তার পরিবার।

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

এর আগে, গত ২১ জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে নিখোঁজ হয় রোমান। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করে তার পরিবার। পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। কিন্তু, খোঁজ মিলছিল না রোমানের।

ঢাকা/রতন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়