ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-আরিচা সড়ক অবরোধ 

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২ মার্চ ২০২৫  
বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-আরিচা সড়ক অবরোধ 

সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকেরা। এতে সড়কের উভয়পাশে অন্তত ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। 

রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় প্রতীক গার্মেন্টসের কয়েক শত পোশাক শ্রমিক সড়ক অবরোধ করে। রাত সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে। 

আরো পড়ুন:

পোশাক শ্রমিকরা জানান, প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও কারখানা কর্তৃপক্ষ জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেনি। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা দেয়নি। আজ শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছে বলে জানান আন্দোলনরত শ্রমিকরা।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে প্রতীক পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

ঢাকা/সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়