ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে সাড়ে ৪ বছর বয়সী শিশুকে ‘ধর্ষণ’, থানায় মামলা 

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১০ মার্চ ২০২৫   আপডেট: ১৯:০৪, ১০ মার্চ ২০২৫
ঝিনাইদহে সাড়ে ৪ বছর বয়সী শিশুকে ‘ধর্ষণ’, থানায় মামলা 

ফাইল ফটো

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণের’ অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে ভুক্তভোগীর মা হরিনাকুন্ডু থানায় মামলাটি করেন। হরিনাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান এতথ্য জানান।

পুলিশ জানায়, শিশুটির পরিবার লজ্জায় ঘটনাটি আড়াল করার চেষ্টা করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটিকে পাঠানো হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য।

আরো পড়ুন:

শিশুটির পরিবার জানায়, গত ২৭ ফেব্রুয়ারি পোলতাডাঙ্গা গ্রামের রেজাউল খন্দকারের ছেলে রাজ মিস্ত্রি ইমরান হোসেন ভুট্টা ক্ষেতে শিশুটিকে ধর্ষণ করে।

হরিনাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, “ঘটনার দিন সকালে ইমরান হোসেন ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ওই শিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। আসামি ইমরানকে আটক করার জন্য অভিযান চলছে।” 

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়